ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করলো সরকার

অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে (৫ আগস্ট) ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লোকসমাগম ঘটাতে আট জোড়া ট্রেন
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, সকাল ৯:৯ সময়
ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করলো সরকার ছবি : সংগৃহীত

অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে (৫ আগস্ট) ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লোকসমাগম ঘটাতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতাকে ওইদিন দুপুরের মধ্যে ঢাকায় আনা হবে। সমাবেশ শেষে আবার তাদের গন্তব্যে পৌঁছে দেয়া হবে। ট্রেন ভাড়ায় ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।


রেলওয়ে সূত্রে জানা গেছে, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র-জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে রোববার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর চিঠি দেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়।


জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকছে দিনভর আয়োজন। বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা।


রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ভাড়ায় এসব বিশেষ ট্রেন পরিচালিত হবে এবং তা নিয়মিত রেলসেবায় বিঘ্ন না ঘটিয়ে সম্পন্ন করা হবে।


এ ধরনের ট্রেন ব্যবস্থাপনায় সমালোচনার জবাবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক দলের আবেদনে যেমন ট্রেন ভাড়া দেয়া হয়, এবার সরকারের একটি মন্ত্রণালয় থেকে তেমন অনুরোধ এসেছে। আমরা টাকা পাচ্ছি, তাই ট্রেন ভাড়া দিয়েছি।


রেলওয়ে সূত্র থেকে জানা যায়, কারও আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনা করলে স্বাভাবিকের চেয়ে অন্তত ৩০ শতাংশ বাড়তি ভাড়া আদায় করা হয়ে থাকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প