ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

গরু চোর সন্দেহে সিরাজগঞ্জে দুই জনকে পিটিয়ে হত্যা, আটক ২

সিরাজগঞ্জের সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১৭ সময়
গরু চোর সন্দেহে সিরাজগঞ্জে দুই জনকে পিটিয়ে হত্যা, আটক ২ ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।


রোববার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।


 

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে গরু চুরি করে নৌকা দিয়ে যমুনা নদী পার হচ্ছিল একটি চক্র। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা আরেকটি নৌকা নিয়ে তাদের পথ আটকায়। নৌকার ভেতরে বেশ কয়েকটি গরু পা বাঁধা অবস্থায় দেখতে পান এলাকাবাসী। তখনই উত্তেজিত জনতা চোর সন্দেহে তাদের গণপিটুনি দেয়।


এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের মরদেহ সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। পরে এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে বলে জানান রফিকুল ইসলাম।

 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, ‘নৌকাযোগে কয়েকজন ব্যক্তি গরু নিয়ে যাবার সময় চোর সন্দেহে মারপিট করা হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনাটি তদন্তাধীন, আসলে কী ঘটেছে তা জানার চেষ্টা চলছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা