ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

সেপ্টেম্বরের মধ্যে ১৬৫ উপজেলায় শুরু হবে স্কুল ফিডিং কার্যক্রম

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, দুটি প্রকল্পের আওতায় আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ২:২৩ সময়
সেপ্টেম্বরের মধ্যে ১৬৫ উপজেলায় শুরু হবে স্কুল ফিডিং কার্যক্রম ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, দুটি প্রকল্পের আওতায় আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের ১৬৫টি উপজেলাসহ বান্দরবান ও কক্সবাজার জেলার সবগুলো উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা হবে।


রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জেলার স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।



এ সময় তিনি আরও বলেন, চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ তৈরি ও সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। শিক্ষা ব্যবস্থায় সমতা আনতে এসব উদ্যোগ নেয়া হচ্ছে। বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।


প্রধান শিক্ষকের সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে প্রায় ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির বিষয়ে ঝুলে থাকা একটি মামলার নিষ্পত্তি হতে যাচ্ছে। অচিরেই এসব মামলার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে প্রাথমিক পর্যায়ে প্রধান শিক্ষকের সংকটও অনেকটাই কমে আসবে।’


তিনি আরও বলেন, ‘উপজেলা পর্যায়ের সরকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) সঙ্কট থাকলেও সেটি অচিরেই নিরসনসহ শিক্ষার মান বৃদ্ধিতে বিশেষ নজরদারিতার নানা পরিকল্পনা গ্রহণ করছে শিক্ষা অধিদফতর।’


মতবিনিময় সভায় জেলা প্রশাসকসহ প্রাথমিক শিক্ষা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প