ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

মাছের ঘেরে খাবার দিচ্ছিলেন আলমগীর, হঠাৎ বিএসএফের গুলি

সাতক্ষীরা সীমান্তে মাছের ঘেরে খাবার দিতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:৮ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:৮ সময়
মাছের ঘেরে খাবার দিচ্ছিলেন আলমগীর, হঠাৎ বিএসএফের গুলি ছবি : সংগৃহীত

সাতক্ষীরা সীমান্তে মাছের ঘেরে খাবার দিতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।


সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত ঘের মালিক আলমগীর হোসেন (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের মৃত শেখ আব্দুস সাঈদের ছেলে।


ঘের মালিক আলমগীর হোসেনের ভাগনে বিল্লাল হোসেন জানান, তার মামা আলমগীর হোসেন ফজরের নামাজ আদায় করার পর ভোর সাড়ে ৫টার দিকে লক্ষ্মীদাড়ি সীমান্তে মাছের ঘেরে খাবার দিতে গিয়েছিলেন। এ সময় ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একদল চোরাচালানিকে ধাওয়া করে। এ সময়ে চোরাচালানিরা বাংলাদেশের ঢোকার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে। এতে সীমান্তের বেড়িবাঁধের ওপর দাঁড়িয়ে থাকা তার মামা আলমগীর হোসেনের গায়ে গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আক্তার মারুফ জানান, আলমগীর হোসেনের শরীরের ডান পাশে মাথায়, গলায়, চোখের পাশে ও ঘাড়সহ বিভিন্ন জায়গায় কমপক্ষে ২০-২৫টি ছররা গুলি লেগেছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।


এ বিষয়ে বিজিবি ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার জহির বলেন, ঘোজাডাঙ্গা বিএসএফ একদল চোরাচালানিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প