ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইনানীতে নলকূপের গর্তে দুই দিন ধরে জ্বলছে আগুন বৈশ্বিক পণ্যের দাম ২৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের আরব দলগুলো ইসরায়েলের নির্বাচন ‘চুরি’ করেছে: নেতানিয়াহুর দল দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা আরও একটি হুথি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি জোট প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন জুবাইদা রহমানের ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই, সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানালো গণঅধিকার পরিষদ

জুলাই ঘোষণাপত্র নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে গণঅধিকার পরিষদ। আজ বুধবার (৭
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৮ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৮ সময়
ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানালো গণঅধিকার পরিষদ ছবি : সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে গণঅধিকার পরিষদ। আজ বুধবার (৭ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে জুলাই ঘোষণাপত্র নিয়ে সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নুর এ কথা বলেন।


নুর বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ এর গণঅভ্যুত্থান। কিন্তু জুলাই ঘোষণাপত্রে সেটা উল্লেখ না করে মনগড়া ইতিহাস লেখা হয়েছে। গত এক বছরেও শহীদদের সংখ্যা নির্ণয় করা যায়নি। সরকার সঠিক ইতিহাস ও তথ্য জাতির সামনে তুলে ধরতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।


তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের দাবি, আলাপ-আলোচনার মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের সংস্কার করতে হবে। এ ছাড়াও জুলাই সনদের আইনি ভিত্তি দিতে। এর ভিত্তিতেই আগামীর জাতীয় সংসদ নির্বাচন হবে বলে দাবি জানান দলটির সভাপতি।


নির্বাচন ঘোষণাকে স্বাগত জানিয়ে নুর বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করাকে স্বাগত জানাচ্ছে গণঅধিকার পরিষদ, এটাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ফেব্রুয়ারির আগে নির্বাচন চাই, তবে ডিসেম্বর-জানুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই। তবে বর্তমান প্রশাসন নিরপেক্ষ না বলেও অভিযোগ করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু