ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে। বৃহস্পতিবার (৭ জুলাই) সরেজমিন দেখা গেছে, জলাবদ্ধতার
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, সকাল ৯:২৩ সময়
চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী ছবি : সংগৃহীত

রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে। বৃহস্পতিবার (৭ জুলাই) সরেজমিন দেখা গেছে, জলাবদ্ধতার কারণে নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, ওয়াসা, জিইসিসহ বেশ কিছু এলাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী, কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের।


গণপরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। নালা-ড্রেনে আবর্জনা জমে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ নগরবাসীর।


আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কা থাকায় পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।


এদিকে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে, যার মোট ব্যয় ১৪ হাজার ৩৯ কোটি টাকা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড প্রকল্প বাস্তবায়ন করছে। কতৃপক্ষের দাবি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে নগরীতে জলাবদ্ধতা তৈরি হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ