ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বিমানবন্দরের চারপাশে ২৬৩টি অনুমোদনহীন উঁচু ভবন

ঢাকার বিমানবন্দরের আশেপাশে ২৬৩টি অনুমোদনবিহীন উঁচু ভবন রয়েছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজউকের বলে জানিয়েছেন বাংলাদেশের বেসামরিক
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ৩:১ সময়
বিমানবন্দরের চারপাশে ২৬৩টি অনুমোদনহীন উঁচু ভবন ছবি : সংগৃহীত

ঢাকার বিমানবন্দরের আশেপাশে ২৬৩টি অনুমোদনবিহীন উঁচু ভবন রয়েছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজউকের বলে জানিয়েছেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।


বৃহস্পতিবার (৭ আগস্ট) বেবিচক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


চেয়ারম্যান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশেপাশে ‘নো-ফ্লাই জোন’-এ অনুমতি ছাড়া অন্তত ২৬৩টি উঁচু ভবন গত ১০ বছরে নির্মিত হয়েছে।


তিনি বলেন, যেহেতু ভবন ভাঙার কোনো অনুমতি বেবিচকের নাই, তাই আমরা এই ব্যাপারে রাজউক বারবার চিঠি লিখে জানিয়েছি, এখন এটা ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজউকের।


মাইলস্টোনের দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইলস্টোনের আশেপাশে কোনো অনুমোদনবিহীন উঁচু ভবন নেই। মাইলস্টোনের আশেপাশে ১৫০ ফুট উচ্চতা পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন আছে, সেখানে সর্বোচ্চ ১৩৫ ফুট পর্যন্ত উঁচু ভবন আছে।


এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ বলতে পারেননি বেবিচক চেয়ারম্যান। তবে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই এই টার্মিনাল পুরোদমে চালু করার বিষয়ে তারা কাজ করছেন।


তিনি জানান, এখনো জাপানি কনসোটিয়ামের সঙ্গে তৃতীয় টার্মিনাল অপারেশন বিষয়ে দেনদরবার চলছে, সমঝোতা হলে উভয়ের মধ্যে একটি চুক্তি হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ