ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

‘আওয়ামী লীগকে বাংলাদেশে নয়, কলকাতায় নির্বাচন করতে হবে’

আওয়ামী লীগকে বাংলাদেশে নয়, কলকাতায় নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ২:৫৬ সময়
‘আওয়ামী লীগকে বাংলাদেশে নয়, কলকাতায় নির্বাচন করতে হবে’ ছবি : সংগৃহীত

আওয়ামী লীগকে বাংলাদেশে নয়, কলকাতায় নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, জনগণের ক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে তারা কলকাতায় অফিস খুলেছে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।



এবি পার্টির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে তা ইতিবাচক। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান গুরুত্বপূর্ণ।


মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক দলকে লালকার্ড দেখানোর ক্ষমতা না থাকলে এই কমিশন দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু না হলে ভয়াবহ সঙ্কটের দিকে যেতে হবে।


তিনি বলেন, জুলাই সনদে সই না করলে গণ-অভ্যুত্থানের কিছু অর্জনের স্বীকৃতি মিলবে না। পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, চলমান ব্যবস্থা ব্যর্থ হয়েছে। কিন্তু, পিআর পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ ভোট না পেলে সংসদ ঝুলে যেতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প