ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

দখলে-দূষণে মৃতপ্রায় তুরাগ নদ

রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় নদীর জায়গায় মাটি ভরাট করে জমি দখলের কাজ চলছে দেদারসে, গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩৯ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩৯ সময়
দখলে-দূষণে মৃতপ্রায় তুরাগ নদ ছবি : সংগৃহীত

রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় নদীর জায়গায় মাটি ভরাট করে জমি দখলের কাজ চলছে দেদারসে, গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট । অবৈধ দখলের বিরুদ্ধে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়েছে রাজউক। 

ঢাকা-আরিচা মহাসড়কের পাশ দিয়ে বয়ে চলা তুরাগ নদের এই জলাশয় একসময় ছিলো অপরুপ সৌন্দর্যের অন্যতম নির্দশন। অথচ সময়ের পরিক্রমায় আজ তা দখলে ও দূষণে মৃতপ্রায়।  



সাভার ভাকুর্তা ইউনিয়ন দিয়ে বয়ে চলা তুরাগ নদের বিভিন্ন শাখা- প্রশাখা দখলে ও দূষণে ছেয়ে গেছে । দিনে-দুপুরে মাটি ফেলে ভরাটের কাজ চলছে দেদারসে । গড়ে তোলা হচ্ছে বিভিন্ন অবৈধ স্থাপনা। একসময় নদের দু’পাশে ধান চাষ হলেও এখন তা বিলুপ্তির পথে।


স্থানীয়রা বলেছেন, অনেক বছর ধরেই মাটি ফেলে জমি ভরাটের কাজ চলছে।


নদী সংরক্ষণে উচ্ছেদ অভিযানের পাশাপাশি অতি দ্রুত নদীর নকশা ধরে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার পরামর্শ নদী গবেষকদের । 


ঢাকার আশপাশে অবস্থিত বিভিন্ন জলাশয় উদ্ধারে বদ্ধপরিকর রাজউক। যতো প্রভাবশালী হোক না কেন অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। 


অবৈধ দখল উচ্ছেদে রাজউকের পাশাপাশি সরকারি সকল দফতরকে এগিয়ে আসার আহ্বান সংস্থাটির চেয়ারম্যানের। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!