ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

খরচ বৃদ্ধিতে বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধ

কাস্টমসের নতুন নিয়মে খরচ বৃদ্ধির অভিযোগ এনে গতকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছে
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৯ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৯ সময়
খরচ বৃদ্ধিতে বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধ ছবি : সংগৃহীত

কাস্টমসের নতুন নিয়মে খরচ বৃদ্ধির অভিযোগ এনে গতকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীদের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সরকারও বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে এনবিআরের অনুমতি ছাড়া কাস্টমস কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে মৌখিকভাবে জানিয়েছেন, অনিয়ম ঠেকাতে কিছু নিয়ম করা হয়েছে। এদিকে নানান প্রতিবন্ধকতায় গত অর্থবছরে ভারত থেকে মাছ আমদানি কমেছে ১৮ হাজার ৩৭৫ মেট্রিক টন।


বাণিজ্যিক সংশ্লিষ্টরা জানান, ভারত থেকে যে সব খাদ্য দ্রব আমদানি হয় তার মধ্যে বড় একটি অংশ রয়েছে বরফায়িত মিঠা পানির মাছ ও সামুদ্রিক মাছ। রাজস্ব বোর্ড কর্তৃক সামুদ্রিক মাছে কেজি প্রতি শুল্ক নির্ধারণ করা আছে ৫০ সেন্ট মার্কিন ডলার বা ৩৮ টাকা। কিন্তু বর্তমানে বেনাপোল কাস্টমস হাউজ নির্ধারিত শুল্ক ৫০ সেন্টের পরিবর্তে ৭৫ সেন্ট আদায় করছে। এতে করে আমদানি কারকদের প্রতি চালানে অতিরিক্ত ২৫ সেন্ট বা বিশ টাকা গুনতে হচ্ছে। এছাড়াও আমদানিকৃত ট্রাকে বরফাফিত যে ধরনের মাছ থাকুক না কেন ৮০ শতাংশ মিঠা পানি (সুইট ফিশ) ও ২০ শতাংশ সামুদ্রিক মাছ (সি ফিশ) নির্ধারণ করে শুল্ককর নেওয়া হচ্ছে। মিঠা পানির মাছ কেজি প্রতি আমদানি শুল্ক ৭৬ টাকা ও সামুদ্রিক মাছ কেজি প্রতি আমদানি শুল্ক ৪৬ টাকা। এখানেও লোকসানে পড়ছে অভিযোগ ব্যবসায়ীদের। এছাড়া পণ্যবাহী ট্রাকের চাকা অনুপাতে করতে হয় শুল্ক পরিশোধ।


কাস্টমসের ডেপুটি কমিশনার মির্জা রাফেজা সুলতানা মাছ আমদানির বিষয়ে তদারকি করে থাকেন। বিষয়টি নিয়ে তার সাথে কথা বলা হলেও সুরাহ হয়নি। বাধ্য হয়ে তারা বন্ধ রাখে মাছ আমদানি।


তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, বরফায়িত মাছের ওজন নির্ণয় ও সঠিকভাবে রাজস্ব আয়ে কিছু নিয়ম করা হয়েছে। এসব নিয়ে কারো কোন অভিযোগ থাকলে কাস্টমসের কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ীদের কথা বলার সুযোগ রয়েছে।


মাছবাহী ট্রাক চালক রাহুল জানান, মাছ আমদানি বন্ধ থাকায় দু দিন ধরে তিনি ট্রাক নিয়ে বন্দরে দাঁড়িয়ে আছে।


বেনাপোল বন্দরের শ্রমিকরা জানান, এমনিতেই বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি,রফতানি অর্ধেকের নিচে কমে এসেছে। এর পর আবার মাছ আমদানি বন্ধ থাকায় অনেক শ্রমিকরা বেকার হয়ে পড়েছে।


বেনাপোল আমদানি,রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত মাছ থেকে ২ থেকে ৩ কোটি টাকা রাজস্ব আসে সরকারের। বিষয়টি নিয়ে কাস্টমসের সাথে কথা বলা হলেও কোন প্রতিকার মেলেনি। এতে আমদানি খরচ বাড়ায় বাধ্য হয়ে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা।


বেনাপোল বন্দর ফিসারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা আসওয়াদুল আলম জানান, গতকাল থেকে কোন মাছ ভারত থেকে আমদানি হয়নি। তবে মাছবাহী ট্রাক ঢুকলে দ্রুত খালাসের সব ব্যবস্থা তাদের রয়েছে।


বেনাপোল কাস্টমস কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন জানান, তিনি মাত্র কয়েকদিন হলো যোগদান করেছেন বেনাপোল কাস্টমস হাউসে। মাছ আমদানিতে শুল্ককর পরিশোধের ক্ষেত্রে নতুন করে কোন নিয়ম চালুর বিষয়টি তার জানা নেই। তবে বরফায়িত মাছের ওজন নির্ণয় ও সঠিকভাবে রাজস্ব আদায়ে কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। এসব নিয়ে কোন ব্যবসায়ীরা এখন পর্যন্ত তাদের কাছে অভিযোগ জানাতে আসেনি। তবে কাস্টমসের সাথে তাদের আলোচনা করার সুযোগ রয়েছে জানান কাস্টমস কমিশনার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প