ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘তোদের দিন শেষ’

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ১২:৬ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ১২:৬ সময়
এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘তোদের দিন শেষ’ ছবি : সংগৃহীত

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা ছিলো— ‘প্রস্তুত হ রাজাকার। মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

হুমকি পাওয়া ওই নেতার নাম খালিদ হাসান মিলু। তিনি এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তার বাড়ি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে। বিষয়টি নিয়ে মোহনপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নেতা। পুলিশ বলছে, বিষয়টি তদন্তে কাজ করছে তারা।



খালিদ হাসান মিলু জানান, শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ফেরেন। কিছুক্ষণ পর জানালার পাশ থেকে অপরিচিত একজনের কণ্ঠ শোনা যায়— ‘বাইরে বের হয়ে দেখ।’ বারান্দায় গিয়ে দেখি, কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ।


তিনি বলেন, বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকি। ধুরইল বাজারের নৈশপ্রহরীও আসে। বাইরে একটি পলিথিন দেখতে পাই। পুলিশ আসার পর সেটি খোলা হয়, ভেতরে কাফনের কাপড় ও চিরকুট পাওয়া যায়। বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিলো, তা আমরা নিভিয়ে ফেলতে পেরেছি। এমন সময় হুমকি পেয়ে আমি উদ্বিগ্ন ও আতঙ্কিত।


এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু গণ বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আওয়ামী সন্ত্রাসীরা এখনো আমাদের এভাবে হুমকি দিচ্ছে। প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিতো, সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারতো না। আমরা এ ব্যাপারে জিডি করবো।


মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, রবিবার (১০ আগস্ট) রাতে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ওই নেতা নিজেই। এই অভিযোগে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ