ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফাইনালে শুরুর একাদশে রোনান, জায়গা হয়নি ডেকলানের প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী হালদায় দেওয়া হলো বাঁধ, পরে উচ্ছেদ মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী তেলের দামে পরিবর্তন আসতে পারে শিগগিরই: অর্থমন্ত্রী বাবার বক্তব্যের কারণে ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ একদিনে আমিরাতে ২২ ক্ষে’পণাস্ত্র ও ৪৭ ড্রোন হা’মলা চালিয়েছে ইরান প্রত্যাহার করা পাঁচ রাষ্ট্রদূতের মধ্যে ফিরেছেন শুধু একজন পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয় হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ, ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

মানসিক চাপ কমাতে নিতে পারেন থ্যালাসোথেরাপি

সমুদ্রের তীর ঘেষে আসা ঢেউয়ের ছন্দময় শব্দ এবং বাতাসের ঠান্ডা স্পর্শ মনকে শিথিল করার পাশাপাশি মানসিক প্রশান্তিও বয়ে
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ২:৪৩ সময়
মানসিক চাপ কমাতে নিতে পারেন থ্যালাসোথেরাপি ছবি : সংগৃহীত

সমুদ্রের তীর ঘেষে আসা ঢেউয়ের ছন্দময় শব্দ এবং বাতাসের ঠান্ডা স্পর্শ মনকে শিথিল করার পাশাপাশি মানসিক প্রশান্তিও বয়ে আনে। সমুদ্রের থাকা বাতাস মনকে আরও প্রফুল্ল করে তোলে।


সমুদ্রের বিশালতা শুধু দৃষ্টিনন্দন নয়, এটি আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্যও অমূল্য উপহার বয়ে আনে। থ্যালাসোথেরাপি--যা সমুদ্রের জল ও সামুদ্রিক উপাদান ব্যবহার করে চিকিৎসা ও পুনর্বাসনের একটি প্রাচীন পদ্ধতি যা আজকের আধুনিক জীবনে স্ট্রেস কমানোর এক অনন্য মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে।


মুম্বাইয়ের সাইকোলজিস্ট ‘মেহজাবিন দোর্দি’ জানান, “সমুদ্রের পরিবেশ নিজেই একটি প্রাকৃতিক চাপ উপশমকারী। সমুদ্রের জল খনিজ পদার্থে সমৃদ্ধ এবং এটি শরীরের স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে।”


প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো মানসিক সুস্থতার জন্য অত্যন্ত লাভজনক বলে বিজ্ঞান সম্মত বিভিন্ন গবেষণা প্রকাশ করেছে। ‘বায়োফিলিয়া’ হাইপোথিসিস অনুযায়ী, মানুষের প্রকৃতির সাথে একটি সহজাত সংযোগ রয়েছে, যা মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক।


প্রকৃতি থেরাপি বা ইকোথেরাপি নামে পরিচিত এই চিকিৎসা পদ্ধতিতে হাঁটা, হাইকিংয়ের মতো শারীরিক কর্মকাণ্ডও জড়িত থাকে, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুটোই উন্নত করে। প্রকৃতির সৌন্দর্য এবং প্রশান্ত পরিবেশ কর্টিসল কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে দীর্ঘস্থায়ী চাপের নেতিবাচক প্রভাব দূর হয়।


এছাড়া, প্রকৃতির মাঝে সামাজিক মিলনও মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করে, কারণ এটি মানুষকে একত্রিত করে এবং মানুষের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রদায়ের অনুভূতি বৃদ্ধি করে।


প্রাকৃতিক পরিবেশের সাথে সংযোগ অনেকের জন্য মানসিক পুনর্নবীকরণ এবং চাপ মুক্তির এক শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে এই থ্যালাসোথেরাপি।


সমুদ্রের নীল জল আর তীরের ঢেউয়ের কোলাহল কেবল কানে নয়, মনেও শান্তির সুর তোলে—একদম যেমন প্রকৃতির কাছে আমরা ফিরে এসে জীবন থেকে ঝরানো অবসাদ ও উদ্বেগ থেকে মুক্তি পাই। তাই, জীবনের ব্যস্ততায় মাঝেমধ্যে একটু থেমে দাঁড়িয়ে, সমুদ্রের সান্নিধ্যে কাটানো সময় আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য এক অমূল্য উপহার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার