ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরানের সাথে সংঘাত বাড়ার আশঙ্কায় পিছু হটেছেন ট্রাম্প অর্ধযুগ পর ‘গুলশানের চামেলি’ নিয়ে ফিরছেন আমিন খান ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মায়ের মরদেহ উত্তোলন করলো সন্তানেরা মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারেনি রিয়াল সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে সতর্ক করলেন আরাগচি চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুকধারীর তাণ্ডব, অনেক হতাহতের শঙ্কা মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস।সফরের দ্বিতীয়
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৫, সকাল ৯:৬ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৫, সকাল ৯:৬ সময়
প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস।


সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। এরপরই একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা।


আজই দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। হতে পারে- তিনটি নোট বিনিময়। সেগুলো হলো- হালাল ইকোসিস্টেম, দু’দেশের ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বিষয়ক নথি সংক্রান্ত।


তাছাড়া- মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে দু’দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনার এজেন্ডায় রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প