ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

অর্ধযুগ পর ‘গুলশানের চামেলি’ নিয়ে ফিরছেন আমিন খান

দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আমিন খান। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত মহরত
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, সকাল ৯:২৫ সময়
অর্ধযুগ পর ‘গুলশানের চামেলি’ নিয়ে ফিরছেন আমিন খান

দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আমিন খান। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত মহরত অনুষ্ঠানের মাধ্যমে ‘গুলশানের চামেলি’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। নতুন এই সিনেমায় আমিন খানের সঙ্গে অভিনয় করবেন টালিউডের অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়াও থাকছেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসহ আরও অনেক পরিচিত মুখ।


প্রায় তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন আমিন খান। তবে ২০১০ সালের পর থেকে তিনি চলচ্চিত্রে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন। এবার নতুন গল্প ও শক্তিশালী শিল্পীসমৃদ্ধ দল পেয়ে আবারও বড় পর্দায় নিয়মিত হওয়ার ইঙ্গিত দিলেন তিনি। নতুন সিনেমা নিয়ে আমিন খান বলেন, দীর্ঘদিন পর কাজ করতে পেরে তিনি আনন্দিত। তার ভাষায়, এতদিন উপযুক্ত গল্প ও সময়ের সমন্বয় হচ্ছিল না। পরিচালক যখন প্রস্তাব দেন, তখন গল্প ও শিল্পী নির্বাচন তার ভালো লাগে। তাই সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।


‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রীয় চরিত্রে থাকবেন একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম শিকার হন। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো ঢালিউডের সিনেমায় দেখা যাবে মধুমিতা সরকারকে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের কোনো এক ঈদে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান