ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

মাইলস্টোন ট্রাজেডি: তদন্ত ও বিচারের দাবিতে নিহত শিক্ষার্থীদের অভিবাবকদের মানববন্ধন

মাইলস্টোন ট্রাজেডির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্কুল সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করছে নিহত
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৫, সকাল ৯:৯ সময়
মাইলস্টোন ট্রাজেডি: তদন্ত ও বিচারের দাবিতে নিহত শিক্ষার্থীদের অভিবাবকদের মানববন্ধন ছবি : সংগৃহীত

মাইলস্টোন ট্রাজেডির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্কুল সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করছে নিহত শিক্ষার্থীদের অভিবাবকরা। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মানববন্ধন শুরু হয়। অনেকেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ করেন।


অভিভাবকরা বলেন, ট্র্যাজেডির প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ঘটনার তদন্ত ও বিচারের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই৷ স্কুলের বাধ্যতামূলক কোচিং করানোর তীব্র বিরোধিতা করেন তারা।


তারা আরও বলেন, কোচিংয়ের জন্য কোমলমতি শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন চালানো হতো। সারাদেশে এই বাণিজ্য বন্ধের দাবি জানান বিক্ষুব্ধ অভিভাবকরা। এসময় মানববন্ধন থেকে স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।


মানববন্ধন থেকে ৮ দফা দাবি জানান অভিবাবকরা। সেগুলো হলো:


১. সুষ্ঠ তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে।

২. সারা বাংলাদেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে।

৩. সরকারের পক্ষ থেকে প্রতি নিহত বাচ্চার জন্য ৫ কোটি টাকা ক্ষতি পূরণ (জরিমানা) এবং প্রতি আহতদের জন্য ১ কোটি টাকা দিতে হবে।

৪. স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য ২ কোটি এবং প্রতি আহতদের জন্য ১ কোটি টাকা জরিমানা দিতে হবে।

৫. রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে (অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে)।

৬. কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে (মিস খাদিজা) ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে তার সুষ্ঠ বিচার করতে হবে।

৭. স্কুলের সি.সি ক্যামেরার ফুটেজ আমাদেরকে দেখাতে হবে।

৮. বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প