ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়।বুধবার (১৩ আগস্ট)
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ: রিজভী ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়।

বুধবার (১৩ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।



চট্টগ্রামে ভাইরাল হওয়া চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি দাবি করে রিজভী বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি, তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।


রংপুরে সনাতন ধর্মাবলম্বী দু’জনকে পিটিয়ে হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে যতোবড় অপরাধীই হোক, বিচারের আওতায় আনতে হবে। উসকানিমূলক কথায় বেআইনিভাবে যেন কেউ প্রাণ না হারায় সরকারের এটা নিশ্চিত করতে হবে। এই কালচারে অনেক সুযোগসন্ধানী সুযোগ নেওয়ার চেষ্টা করছে।


রিজভী বলেন, বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, মব কালচার চলছে। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।


তিনি বলেন, আওয়ামী লীগের আমলে লুটপাট করা প্রায় দু’হাজার কোটি টাকার বেশি অর্থ ফারমার্স ব্যাংকে রাখা হয়। এখন সেটি পদ্মা ব্যাংক নামে চালু থাকলেও সেই টাকার কোনো হদিস নেই। এসব লুটপাটের টাকা উদ্ধারে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।


পিআর ব্যবস্থার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় দাবি করে তিনি বলেন, আমরা উন্নত দেশগুলোর পর্যায়ে এখনও যেতে পারিনি, গরিব অর্থনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সাসটেইনেবল না। এ মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে বাংলাদেশ এখনো ততোটা প্রস্তুত না। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। এতে জটিলতা তৈরি করা ছাড়া কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। এটায় অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই।


তিনি আরও বলেন, আমাদের দলের বা অঙ্গ সংগঠনের নামে যারা অপরাধ করছে বলে প্রমাণিত হচ্ছে, তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে আজীবন বহিষ্কারও করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প