ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরানের সাথে সংঘাত বাড়ার আশঙ্কায় পিছু হটেছেন ট্রাম্প অর্ধযুগ পর ‘গুলশানের চামেলি’ নিয়ে ফিরছেন আমিন খান ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মায়ের মরদেহ উত্তোলন করলো সন্তানেরা মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারেনি রিয়াল সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে সতর্ক করলেন আরাগচি চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুকধারীর তাণ্ডব, অনেক হতাহতের শঙ্কা মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

গুলশানের ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার: সালাহউদ্দিন আহমদ

গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার।
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৫, দুপুর ২:১৫ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৫, দুপুর ২:১৫ সময়
গুলশানের ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার: সালাহউদ্দিন আহমদ ছবি : সংগৃহীত

গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানকাণ্ডে উপদেষ্টাদের কেউ জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার। যদি এই ঘটনার তদন্ত না হয়, উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। এই বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত।


আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে।


রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। যেখানে একজন উপদেষ্টার সঙ্গে ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা বলেন অপু।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প