ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা নেই: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা আমার নেই। এমনকি ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৫, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৫, সকাল ৯:৪৭ সময়
সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা নেই: প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা আমার নেই। এমনকি ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার কোনো সম্ভাবনা নেই।


মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। গত শুক্রবার (১৫ আগস্ট) বার্তা সংস্থাটির অনলাইন ভার্সনে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।


প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে বলেন, জনগণের ইচ্ছাতেই প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছি। নির্ধারিত সময়ে সংস্কার এজেন্ডা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। মূলত জুলাই অভ্যুত্থানের উত্তাল সময় পার হওয়ার পর শান্তি পুনঃস্থাপন এবং দেশ পুনর্গঠনেই বেশি মনোযোগী সরকার। এ সময় চলতি মাসের শেষদিকে ঐকমত্য কমিশনের রিপোর্ট প্রকাশ করা হতে পারে বলেও আভাস দেন তিনি।


তিনি আরও বলেন, আসিয়ান সভাপতি হিসেবে আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব বিস্তারে সক্ষম মালয়েশিয়া। দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবেলায় দেশটিকে পাশে চাই।


প্রসঙ্গত, গত ১১ আগস্ট তিনদিনের সফরে মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই সফরে ৫টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম