ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

সাগরে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

শ্যাফট বিকল হয়ে ৩ দিন ধরে সাগরে ভাসতে থাকা একটি ফিশিং বোটের ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।সোমবার (১৮
  • আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ১১:০ সময়
  • আপডেট সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ১১:০ সময়
সাগরে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড ছবি : সংগৃহীত

শ্যাফট বিকল হয়ে ৩ দিন ধরে সাগরে ভাসতে থাকা একটি ফিশিং বোটের ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।


সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া (ঢাকা) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।


তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) একটি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে যাত্রা করে। এরপর শ্যাফট বিকল হওয়ার কারণে ফিশিং বোটটি সমুদ্রে ভাসতে থাকে। ৩ দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোটটি রোববার (১৭ আগস্ট) সকালে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে ওই বোটের একজন জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ ফোন করে বিষয়টি জানান। তাৎক্ষণিক সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করেন। স্বল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন নম্বর-৫ বয়ার সমুদ্র এলাকা হতে ৮ জন জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করা হয়।’


উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হাড়বারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরণের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ