ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল, গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ অভিবাসী ঠেকাতে ১৬০০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, তবু মজুরিতে বৈষম্য

ভারতীয় পেঁয়াজে স্বস্তির হাওয়া, হিলির বাজারে দেশি পেঁয়াজের দাম কমছে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। খুচরা বাজারে
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫৮ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫৮ সময়
ভারতীয় পেঁয়াজে স্বস্তির হাওয়া, হিলির বাজারে দেশি পেঁয়াজের দাম কমছে ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, আর দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে ৬৫ টাকায় নেমে এসেছে। দীর্ঘদিন ধরে পেঁয়াজের উচ্চমূল্যে নাজেহাল ক্রেতারা হঠাৎ দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন।


গত রোববার বিকেল থেকে ভারতীয় ট্রাকে পেঁয়াজ আমদানি শুরু হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি দরে এবং খুচরা বাজারে ৫০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ পাইকারিতে ৬২ টাকা ও খুচরায় ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।


হঠাৎ দাম কমায় সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। বাজারে পেঁয়াজ কিনতে আসা নোমান হোসেন বলেন, কিছুদিন আগেও দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। কিন্তু এখন ভারতীয় পেঁয়াজ আসায় দাম কমেছে। দেশি পেঁয়াজ ৬৫ টাকায় আর ভারতীয় পেঁয়াজ ৫০ টাকায় কিনতে পারছি। এতে আমাদের মতো সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছি।


হিলি বাজারের সবজি ব্যবসায়ী বিপ্লব জানান, ভারতীয় পেঁয়াজ আসায় দেশি পেঁয়াজের দামও কমে গেছে। বর্তমানে দেশি পেঁয়াজ পাইকারি ৬২ টাকায় কিনে ৬৫ টাকায় বিক্রি করছি। ভারতীয় পেঁয়াজ ৪৮ টাকায় কিনে ৫০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে।


হিলি পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, দেশে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। দীর্ঘ সাড়ে ৫ মাস পর ভারত থেকে আমদানি শুরু হওয়ায় বাজারে স্বস্তি ফিরেছে। আশা করছি, আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!