ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী এক্সে চালু হলো অর্থ লেনদেন-সুবিধা, করা যাবে কেনাকাটাও স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল হাসিতে মন জয় করা মাইলস্টোনে বোন হারানো সেই তাহসিন বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ইসরায়েলে প্রভাব হারাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান: রিজভী এক হতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক

শিক্ষার্থীদের সুবিধার্থে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয়েছে: চীফ রিটার্নিং কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় একদিন করে বাড়ানো হয়েছে। তবে
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
শিক্ষার্থীদের সুবিধার্থে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয়েছে: চীফ রিটার্নিং কর্মকর্তা ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় একদিন করে বাড়ানো হয়েছে। তবে ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সবার কথা ভেবেই এ সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন চীফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।


আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় বাড়ানোর বিষয়ে তিনি এ কথা বলেন।


মঙ্গলবার সকাল থেকেই কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। দুপুর ১২টা পর্যন্ত ডাকসুর কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮ জন; এ নিয়ে মোট সংগ্রহ করেছেন ৫৭৩ জন।


এদিকে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় আজ বিকেল ৫টা এবং জমা দেওয়া যাবে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত। এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদ। ছাত্রদলের নেতারা ফরম নিয়েছেন আলাদা আলাদাভাবে। ইতোমধ্যে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় মোট ভোটার রয়েছেন ৩৯,৭৭৫ জন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই ঘোষণা করা হবে ফলাফল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ