ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারলেই দেশ এগিয়ে যাবে : মির্জা ফখরুল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বিস্ফোরণে ১৪ জন নিহত আজ থেকে ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় যাচ্ছে ট্রাম্প ‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল, গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ অভিবাসী ঠেকাতে ১৬০০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন

ভারতে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হওয়া ৯ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৯ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৯ সময়
ভারতে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর ছবি : সংগৃহীত

ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হওয়া ৯ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১৮ আগস্ট) রাত প্রায় ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।


বিজিবি সূত্র জানায়, কয়েক বছর আগে বিভিন্ন সময়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার একাধিক ব্যক্তি কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের পানিপথসহ বিভিন্ন এলাকায় প্রবেশ করেছিলেন। সম্প্রতি তাদের আটক করে ভারতীয় পুলিশ।


পরে বিএসএফ তাদের ছবি ও নাম-ঠিকানা সংগ্রহ করে বিজিবির কাছে পাঠায়। বিজিবি সরেজমিন তদন্ত শেষে ৯ জনের পরিচয় নিশ্চিত করে প্রতিবেদন জমা দেয়।


পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হরিপুর সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি তাদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে শারীরিক পরীক্ষা করায়।


স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার কৈকুড়ি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আব্দুল লতিফ; একই উপজেলার বড়গাছিয়া গ্রামের মৃত সৌমু মোহাম্মদের ছেলে রমজান আলী ও তার স্ত্রী মোমেন বেগম; তাদের তিন সন্তান-ইমরান, রেজিয়া ও মাসুমা; কদমতলা গ্রামের তাইজুল ইসলামের ছেলে আখতারুল হোসেন; একই উপজেলার বড় পলাশবাড়ী গ্রামের আব্দুস সুবহানের মেয়ে ও আখতারুজ্জামানের স্ত্রী মনজুর আক্তার এবং তাদের দুই মাস বয়সী শিশু তারজিনা।


হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, ‘সরেজমিন তদন্তে তাদের সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেছে বিজিবি। পরবর্তীতে গতকাল সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফেরত এনে আমাদের থানায় হস্তান্তর করা হয়। 

তাদের ইতিমধ্যেই আমরা ঠাকুরগাঁও আদালতে পাঠিয়েছি।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!