ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশে (এআইইউবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, বিকাল ৬:১০ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, বিকাল ৬:১০ সময়
এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশে (এআইইউবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আন্তঃবিভাগীয় এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়া বিভাগের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।


উদ্বোধনী বক্তব্যে নাদিয়া আনোয়ার বলেন, এই টুর্নামেন্ট শুধু ফুটবল প্রতিযোগিতা নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং ক্রীড়াসুলভ মানসিকতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এবারের আসরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ৪৮টি দল অংশ নিচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে, যাতে শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরাও খেলার উত্তেজনা উপভোগ করতে পারেন।


প্রতিযোগিতার সূচি অনুযায়ী, একাধিক পর্ব পেরিয়ে আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সুস্থ প্রতিযোগিতা এবং নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান