ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের মাছঘাটে এক হাজার টন ইলিশ, অধিকাংশই নরম ও পচা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মুখে অপহরণের পর পিটিয়ে হত্যা, আহত ১ নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ঘাটের পাশের বস্তি থেকে উদ্ধার মোটরসাইকেল ইসরায়েলে সরকার গঠনে নতুন সমীকরণ, আইজেনকোটকে সমর্থনের চিন্তায় অতি-রক্ষণশীল দল সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত আবেগে নয়, গভীর বিশ্লেষণে নেওয়া উচিত: সাবেক রাষ্ট্রদূত ছন্দে থাকা ভারতের বড় ধাক্কা, দ্বিতীয় সর্বোচ্চ হারের রেকর্ড ইন্দোনেশিয়ায় দাবানলের দূষিত বাতাসে সেপ্টেম্বরে ৩৫৬০ জনের মৃত্যু রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরির ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও চোরের সন্ধান পায়নি পুলিশ। এ
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩১ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩১ সময়
জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরির ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও চোরের সন্ধান পায়নি পুলিশ। এ নিয়ে এখনও কোনো সমাধান পায়নি সাগরিকার পরিবার।


গত ১৫ আগস্ট ভোর রাতে উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে ঘরের তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাগরিকার বাবা মো. লিটন।


সাগরিকার বাবা লিটন বলেন, সরকারি অর্থায়নে নির্মিত ঘরে বাড়িতে এলে থাকেন সাগরিকা। বাকি সময় থাকে তালা দেওয়া। আর কাঁচা ঘরে থাকেন সাগরিকার বাবা-মা। ঘটনার দিন সাগরিকা ঢাকায় অবস্থান করছিলেন। এ কারণে পাঁকা ঘরে তালা দিয়ে কাঁচা ঘরে ছিলেন সাগরিকার বাবা-মা। রাতের অন্ধকারে তালা ভেঙে চোর নিয়ে যায় সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা।


তিনি আরও বলেন, ‘সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা বাড়ির পাশে এক প্রতিবেশী ধার নিয়েছিলেন। বেশ কয়েকদিন পরে ১৪ আগস্ট টাকা ফেরত দেয় ওই প্রতিবেশী। টাকা ফেরত দেওয়ার রাতেই ঘরের তালা ভেঙে সেই টাকা চুরি হয়েছে। এতদিন টাকা বাড়িতে ছিল না চোরও আসেনি। টাকা ফেরত দেওয়ার রাতেই চুরি হলো। যা বহস্যময় মনে হচ্ছে। থানায় অভিযোগ দিয়েছি।


পুলিশ বাড়ির অবস্থা দেখে গেছে। থানায় যেতে বলেছিল কয়েকবার, গেছি, কোনো আন্তরিকতা পাইনি। এ জন্য আর কারও কাছে যাই না। বিষয়টি সেই ভাবে কাউকে জানাইনি। আমার মেয়ে পরিশ্রমের টাকা এইভাবে চুরি হবে ভাবতেও পারিনি। আমার বাড়ি থেকে শুধু টাকা নয় বরং পরিবারের উজ্জ্বল স্বপ্ন চুরি হয়েছে।’


জাতীয় নারী ফুটবলার সাগরিকার বলেন, ‘বাড়িতে ঘরের তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরি হয়েছে এটা আমার জন্য লজ্জার, এ কারণে মিডিয়াতে প্রকাশ করিনি। জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করেছি, তিনি থানায় অভিযোগ দিতে বলেছেন, তাও করেছি। আমার পরিশ্রমের টাকা নিয়েছে। জীবনে সুস্থ থাকলে টাকা আয় করতে পারব। কিন্তু এ ঘটনার পর থেকে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।’


রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম