ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ঘাটের পাশের বস্তি থেকে উদ্ধার মোটরসাইকেল ইসরায়েলে সরকার গঠনে নতুন সমীকরণ, আইজেনকোটকে সমর্থনের চিন্তায় অতি-রক্ষণশীল দল সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত আবেগে নয়, গভীর বিশ্লেষণে নেওয়া উচিত: সাবেক রাষ্ট্রদূত ছন্দে থাকা ভারতের বড় ধাক্কা, দ্বিতীয় সর্বোচ্চ হারের রেকর্ড ইন্দোনেশিয়ায় দাবানলের দূষিত বাতাসে সেপ্টেম্বরে ৩৫৬০ জনের মৃত্যু রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার দফা দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি তাহসিফের মৃত্যুর ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

উভয় কক্ষেই পিআরের দাবিতে অনড় জামায়াত, সর্বশক্তি দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি

নতুন বাংলাদেশ গঠনে এরইমধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৫, বিকাল ৬:০ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৫, বিকাল ৬:০ সময়
উভয় কক্ষেই পিআরের দাবিতে অনড় জামায়াত, সর্বশক্তি দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি ছবি : সংগৃহীত

নতুন বাংলাদেশ গঠনে এরইমধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন। তবে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিসহ সংবিধান পরিবর্তনের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে।


বিশেষ করে দেশের অন্যতম প্রধান দল জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতি চায়। পিআর ছাড়া নির্বাচন হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি।


জামায়াতে ইসলামীর দাবি, পিআর পদ্ধতি চালু হলে জনগনের ক্ষমতায়ন হবে। এর ফলে দুর্নীতি কমবে।


দলটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতি ছাড়া ভালো নির্বাচন হবে না। ফলে আমরা যতদূর সম্ভব তা বাস্তবায়ন করার চেষ্টা করবো। সর্বশক্তি দিয়ে সে চেষ্টা করবে জামায়াত।


আরেক নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, অন্তর্বর্তী সরকার এরইমধ্যে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা উচ্চকক্ষের পাশাপাশি নিম্নকক্ষেও পিআর পদ্ধতি চাই। কারণ নিম্নকক্ষে না হয়ে উচ্চকক্ষে পিআর হলে এর তেমন প্রভাব থাকবে না।


জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, গণঅভুত্থানের স্বপ্ন পূরন করতে হলে নির্বাচনের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। তাই জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের পক্ষে দলটি।


এ বিষয়ে সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলোকে আইনগত ভিত্তি দিতে হবে। এই সংস্কারের ভিত্তিতেই ভোট হতে হবে। সংস্কার বা পরিবর্তন ছাড়া আওয়ামী লীগের আমলের মতো নির্বাচন হলে দেশ আগের মতো জাহিলিয়াতের দিকে চলে যাবে।


মুজিবুর রহমান বলেন, নির্বাচন আগের মতো হলে জুলাই আন্দোলন ও ছাত্রদের রক্ত বৃথা যাবে। ফলে সংস্কারের পর নির্বাচন হলে তা উত্তম হবে। আমরা এখান থেকে পিছু হটবো না।


অপরদিকে, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা সুষ্ঠু ও অর্থবহ হবে না বলেও মনে করেন জামায়াতের শীর্ষ নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম