ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা জ্বালানি তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার শিশুর অপুষ্টি চিনবেন কীভাবে? লক্ষণ, কারণ ও প্রতিরোধে জরুরি করণীয় আসিয়ান কাপে ভারত-পাকিস্তান খেলছে, অথচ আমন্ত্রণ পায় না বাংলাদেশ নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ ফিফাকে কড়া নোটিশ উয়েফার, ‘কোনো নথি নষ্ট করবেন না’ ‘কনসার্ট ফর বাংলাদেশ’- এর ৫৫ বছর, ‘দ্য লিগ্যাসি’র মাধ্যমে বিশেষ শ্রদ্ধা মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার ‘গায়েব’

চট্টগ্রাম বন্দরে নিলামে কেনা প্রায় দেড় কোটি টাকার কাপড়ের দুইটি কনটেইনারের খোঁজ মিলছে না। এতে হতভম্ব নিলামকারীরা লোকসান
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ১২:১ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪ সময়
চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার ‘গায়েব’ ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে নিলামে কেনা প্রায় দেড় কোটি টাকার কাপড়ের দুইটি কনটেইনারের খোঁজ মিলছে না। এতে হতভম্ব নিলামকারীরা লোকসান কমাতে দ্রুত টাকা ফেরতের দাবি করেছেন।


সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম থেকে শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা ৮৫ লাখ টাকায় প্রায় ২৭ টন কাপড় কেনেন। নিলামের আগে তিনি বন্দরের ইয়ার্ডে কনটেইনারে থাকা পণ্যও দেখেন।


এরপর শুল্ক ও অন্যান্য চার্জ মিলে এক কোটি সাত লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু ২৬ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে ইয়ার্ডে গিয়ে দিনভর খোঁজাখুঁজির পর তাকে জানানো হয়- কনটেইনারটি নেই। এ ঘটনায় তিনি কাস্টম কমিশনার বরাবর তিনটি চিঠি দিয়েছেন। তার কোটি টাকার বেশি আটকে আছে সাত মাস ধরে।


একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিডার ইয়াকুব চৌধুরীর পার্টনার তপন সিংহ। অপর এক নিলামে কাপড়ের কনটেইনার ৩৫ লাখ ৫১ হাজার টাকায় কিনে ৪২ লাখ টাকা জমা দেওয়ার পরও তিনি পণ্য পাননি।


চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বলেন, এ ধরনের অভিযোগ এসেছে। বন্দরের ইয়ার্ড ও টার্মিনালে কনটেইনারের স্থান পরিবর্তন হয় নানা কাজে। তবে সেগুলো সিস্টেমে লিপিবদ্ধ থাকে। যদি বন্দর কর্তৃপক্ষ খোঁজ দিতে ব্যর্থ হয়, তাহলে রিফান্ডের প্রক্রিয়া শুরু করা হবে।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, বন্দরে বর্তমানে ৪৮ হাজার কনটেইনার আছে। এর মধ্যে নিলামযোগ্য ও ধ্বংসযোগ্য কনটেইনারই ১০ হাজারের বেশি। নানা কাজে মুভমেন্ট করতে গিয়ে স্থানচ্যুতি ঘটে। ওই দুইটি কনটেইনার খুঁজে বের করার চেষ্টা চলছে। খুঁজে পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের জানানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা