ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফিফাকে কড়া নোটিশ উয়েফার, ‘কোনো নথি নষ্ট করবেন না’ ‘কনসার্ট ফর বাংলাদেশ’- এর ৫৫ বছর, ‘দ্য লিগ্যাসি’র মাধ্যমে বিশেষ শ্রদ্ধা মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারলেই দেশ এগিয়ে যাবে : মির্জা ফখরুল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বিস্ফোরণে ১৪ জন নিহত আজ থেকে ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় যাচ্ছে ট্রাম্প ‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। এ নিয়ে চলতি বছরে
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৫ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৫ সময়
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু ছবি : সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) তিনজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে রাজশাহী বিভাগে দু’জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৮২ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।


এছাড়াও গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন, ঢাকা বিভাগে ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।


স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১০ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৫১ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে বরিশাল বিভাগে ১৮ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!