ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান-মার্কিন আলোচনায় নতুন কোনো মধ্যস্থতাকারী নেই: বাঘেই কেন অনিবার্য হয়ে উঠেছিল জুলাই গণঅভ্যুত্থান জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, আগস্টে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে মিলছে চাঞ্চল্যকর তথ্য ‘সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে’ ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা জ্বালানি তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার শিশুর অপুষ্টি চিনবেন কীভাবে? লক্ষণ, কারণ ও প্রতিরোধে জরুরি করণীয় আসিয়ান কাপে ভারত-পাকিস্তান খেলছে, অথচ আমন্ত্রণ পায় না বাংলাদেশ

মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলেন বৃদ্ধ বাবা

মদ পান করে মাতাল হয়ে নিজের বাবা-মা ও পরিবারের সদস্যদের অতিষ্ঠ করে তুলেছিলেন মোহাম্মদ রুবেল (৩৫)। মাতাল অবস্থায়
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, সকাল ৯:১৩ সময়
মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলেন বৃদ্ধ বাবা ছবি : সংগৃহীত

মদ পান করে মাতাল হয়ে নিজের বাবা-মা ও পরিবারের সদস্যদের অতিষ্ঠ করে তুলেছিলেন মোহাম্মদ রুবেল (৩৫)। মাতাল অবস্থায় শারীরিক নির্যাতন করতেন পরিবারের সদস্যদের। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৪ লিটার দেশীয় চোলাই মদসহ নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ বাবা শফিক আহমদ।


শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোছনারহাট এলাকায় এ ঘটনা ঘটে।


জানা যায়, দুপুরে নিজ বাড়িতে চোলাই মদ নিয়ে আসেন রুবেল। তারপর মদপান করে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া শুরু করেন। প্রতিবেশিদের অভদ্র ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তার বাবা শফিক আহমদ স্থানীয় ইউপি সদস্য ও পুলিশে খবর দেয়। ৪ লিটার দেশীয় চোলাই মদসহ পুলিশের হাতে ছেলেকে ধরিয়ে দেন বাবা।


মাদকাসক্ত ছেলের বাবা শফিক আহম্মদ বলেন, দীর্ঘদিন ধরে আমার ছেলে রুবেল মদ পান করছে। এ বিষয়ে তাকে বার বার নিষেধ করি। তারপরও শোনেনি।


মাদকাসক্ত রুবেলের মা জয়নাব বেগম বলেন, আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এ ছেলে আমাদের পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। মান সম্মান নষ্ট করেছে।


লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান বলেন, এটি একটি সমাজে দৃষ্টান্ত হলো। মাদকাসক্ত ছেলেকে বাবা পুলিশের হাতে তুলে দিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা