ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ ফিফাকে কড়া নোটিশ উয়েফার, ‘কোনো নথি নষ্ট করবেন না’ ‘কনসার্ট ফর বাংলাদেশ’- এর ৫৫ বছর, ‘দ্য লিগ্যাসি’র মাধ্যমে বিশেষ শ্রদ্ধা মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারলেই দেশ এগিয়ে যাবে : মির্জা ফখরুল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বিস্ফোরণে ১৪ জন নিহত আজ থেকে ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় যাচ্ছে ট্রাম্প ‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫

ঢাকা থেকে সুনামগঞ্জগামী তায়েফ পরিবহনের একটি বাস সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।শনিবার (২৩
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, দুপুর ১১:২১ সময়
  • আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, দুপুর ১১:২১ সময়
সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫ ছবি : সংগৃহীত

ঢাকা থেকে সুনামগঞ্জগামী তায়েফ পরিবহনের একটি বাস সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।


শনিবার (২৩ আগস্ট) সকালে আঞ্চলিক মহাসড়কের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, বাসটি ছাতক উপজেলার সাহেবনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে সড়কের পাশে খাদে নামানোর সময় বাসটি উল্টে যায়।


তিনি জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস উদ্ধার করে। এসময় স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় একজনকে উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে পাঠানো হয়। আহত আরও দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।


স্থানীয়রা জানান, বাসে প্রায় ১০-১৫ জন যাত্রী ছিলেন। সবাই কমবেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন কৈতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


এলাকাবাসী বলেন, চালক স্টিয়ারিংয়ে বসেই ঝিমাচ্ছিলেন। তাই বাসটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনাটি যদি তিন কিলোমিটার সামনে ঘটত, তবে বাসটি হাওরের পানিতে পড়ে যেত এবং হতাহতের ঘটনা বাড়তে পারত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!