ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বুড়িগঙ্গা থেকে একদিনে ৪ লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে নারী-শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। পুলিশ সূত্র জানায়, শনিবার (২৩ আগস্ট)
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ১২:৩৯ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ১২:৩৯ সময়
বুড়িগঙ্গা থেকে একদিনে ৪ লাশ উদ্ধার ছবি : সংগৃহীত

বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে নারী-শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। পুলিশ সূত্র জানায়, শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট এলাকায় এক নারী ও এক পুরুষের লাশ ভেসে ওঠে। পরে খবর পেয়ে বরিশুর নৌ পুলিশ সদস্যরা লাশ দুটি উদ্ধার করেন। পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর ও নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। 

নৌ পুলিশের বরিশুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বুড়িগঙ্গায় ভাসমান ওই পুরুষ ও নারীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করার সময় দেখা যায়, পুরুষের এক হাতের সঙ্গে ওই নারীর এক হাত বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যু দুই থেকে তিন দিন আগে হয়েছে।



এদিকে, একই দিন দুপুরে বুড়িগঙ্গার মীরেরবাগ কোল্ডস্টোরেজ এলাকার তীর থেকে ভাসমান অবস্থায় আরও এক নারী ও এক ছেলে শিশুর লাশ উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর ও শিশুটির বয়স ৩ থেকে ৪ বছর হবে বলে পুলিশের ধারণা।


নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা গণমাধ্যমকে বলেন, প্রথমে নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। তার গলায় কালো রঙের কাপড় প্যাঁচানো ছিল। প্রায় এক ঘণ্টা পর একই স্থান থেকে ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই