ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

আইফোন ১৫ বাজারে আসছে ১২ সেপ্টেম্বর

অবশেষে উন্মুক্ত হতে যাচ্ছে টেকজায়ান্ট অ্যাপলের ফ্ল্যাগশিপ পণ্য আইফোন ১৫। আগামী ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ‘বিস্ময়’ ইভেন্ট ডেকেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৩, দুপুর ১১:৪২ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৩, দুপুর ১১:৪২ সময়
আইফোন ১৫ বাজারে আসছে ১২ সেপ্টেম্বর ছবি : সংগৃহীত
অবশেষে উন্মুক্ত হতে যাচ্ছে টেকজায়ান্ট অ্যাপলের ফ্ল্যাগশিপ পণ্য আইফোন ১৫। আগামী ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ‘বিস্ময়’ ইভেন্ট ডেকেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ওই ইভেন্টে আইফোনের ১৫ সিরিজের ফোনগুলো ছাড়াও অ্যাপল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মুক্ত করা হতে পারে। এছাড়া আইওএস ১৭ এবং ওয়াচ ওএস ১০ কবে ছাড়া হবে সেই তারিখও ঘোষণা হতে পারে।

যদিও আসন্ন ইভেন্টে কোন কোন পণ্য নিয়ে অ্যাপল হাজির হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি অ্যাপল।
ধারণা করা হচ্ছে, অ্যাপল তার আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স উন্মুক্ত করতে পারে অনুষ্ঠানে। এরইমধ্যে ফোনগুলোর স্পেসিফিকেশন, ডিজাইন এবং রঙের বিষয়ে সম্পর্কে বেশকিছু গুজব রয়েছে। তবে আইফোন সিরিজের লাইনআপের জন্য সবচেয়ে প্রতীক্ষিত আপডেট হবে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট অন্তর্ভুক্ত করার বিষয়টি।

অ্যাপল ওয়াচ সিরিজ ৯ পাঁচটি রঙে আসবে বলে আশা করা হচ্ছে। আর ডিজাইনের দিক থেকে স্মার্টওয়াচটি আগেরগুলোর মতোই হবে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ আল্ট্রা মডেলটিও আগের স্মার্টওয়াচটির সঙ্গে সাদৃশ্য রেখে তৈরি করা হচ্ছে।
তবে সব গুজব ও ধারণার অবসান পেতে অপেক্ষা করতে হবে ১২ সেপ্টেম্বর রাত পর্যন্ত। ক্যালিফোর্নিয়ার কুপারতিনোতে প্রতিষ্ঠানের সদর দপ্তরে স্টিভ জবস থিয়েটারে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। অ্যাপলের ওই ইভেন্ট দেখা যাবে অনলাইনেও।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?