ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা জ্বালানি তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার শিশুর অপুষ্টি চিনবেন কীভাবে? লক্ষণ, কারণ ও প্রতিরোধে জরুরি করণীয় আসিয়ান কাপে ভারত-পাকিস্তান খেলছে, অথচ আমন্ত্রণ পায় না বাংলাদেশ নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ ফিফাকে কড়া নোটিশ উয়েফার, ‘কোনো নথি নষ্ট করবেন না’ ‘কনসার্ট ফর বাংলাদেশ’- এর ৫৫ বছর, ‘দ্য লিগ্যাসি’র মাধ্যমে বিশেষ শ্রদ্ধা মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

দ্বিতীয় দিনের মতো চলছে ইসির সীমানা নির্ধারণের শুনানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তির দ্বিতীয় দিনের শুনানি চলছে।রোববার (২৫
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ২:২৮ সময়
দ্বিতীয় দিনের মতো চলছে ইসির সীমানা নির্ধারণের শুনানি ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তির দ্বিতীয় দিনের শুনানি চলছে।


রোববার (২৫ আগস্ট) সকালে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানিতে উপস্থিত রয়েছেন।


এদিন ২০টি আসনের সীমানা নির্ধারণের দাবি-আপত্তি নিয়ে শুনানি চলবে। দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের ৭টি আসনের খসড়া সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হয়েছে। ‎সীমানার খসড়া গেজেটের পক্ষে-বিপক্ষে দাবি-আপত্তির শুনানীর পর আপিলকারীরা সাংবাদিকদের নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন।


‎‎বিকেলে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ১৩ টি আসনের শুনানি অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, শুনানির প্রথমদিনে রোববার কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তিগুলোর শুনানি গ্রহণ করে ইসি। চারদিনের এই শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত। এই চারদিনে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)। শুনানি গ্রহণের পর পর্যালোচনা করে ৩০০ আসনের গেজেট প্রকাশ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা