ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান-মার্কিন আলোচনায় নতুন কোনো মধ্যস্থতাকারী নেই: বাঘেই কেন অনিবার্য হয়ে উঠেছিল জুলাই গণঅভ্যুত্থান জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, আগস্টে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে মিলছে চাঞ্চল্যকর তথ্য ‘সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে’ ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা জ্বালানি তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার শিশুর অপুষ্টি চিনবেন কীভাবে? লক্ষণ, কারণ ও প্রতিরোধে জরুরি করণীয় আসিয়ান কাপে ভারত-পাকিস্তান খেলছে, অথচ আমন্ত্রণ পায় না বাংলাদেশ

কক্সবাজারে শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

কক্সবাজারের মহেশখালীতে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মো. সোলাইমান নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন
  • আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
  • আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
কক্সবাজারে শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মো. সোলাইমান নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে, মরদেহ গুম করার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।


মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমাণ গনি এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি সোলাইমান আদালতে উপস্থিত ছিলেন।


সোলাইমান টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশারফ হোসেন টিটু।


তিনি জানান, দণ্ডপ্রাপ্ত সোলাইমান মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পে কাজ করার সুবাদে শিশুটির চাচার বাসায় ভাড়া থাকতেন। ২০২২ সালের ৩০ নভেম্বর স্কুল থেকে বাড়ি ফিরলে সোলাইমান শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করেন এবং পরে হত্যা করেন। এরপর শিশুটির মরদেহ একটি লাগেজে ভরে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার উজানটিয়ার একটি লবণমাঠে ফেলে আসেন।


এ ঘটনায় নিহত শিশুর পিতা আয়াত উল্লাহ বাদী হয়ে থানায় মামলা করলে পরদিন পুলিশ সোলাইমান ও তার স্ত্রীকে গ্রেফতার করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ এ রায় দিলেন।


এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার, আইনজীবী ও রাষ্ট্রপক্ষ। তবে আসামি পক্ষ দাবি করেছে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা