ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২ সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার কর্নেল (অব.) অলি অতীতে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন: রাশেদ খান রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’ ট্রাম্পদের হেলিকপ্টারে মাঠের ক্ষতি, ক্যাম্প বাতিল ব্রাইটনের

শিক্ষক স্ত্রীর যৌতুক মামলায় খালাস ম্যাজিস্ট্রেট স্বামী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফারজানা নাসরিনের যৌতুক মামলা থেকে খালাস পেয়েছেন স্বামী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৩, সকাল ৮:১০ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৩, সকাল ৮:১০ সময়
শিক্ষক স্ত্রীর যৌতুক মামলায় খালাস ম্যাজিস্ট্রেট স্বামী প্রতীকী ছবি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফারজানা নাসরিনের যৌতুক মামলা থেকে খালাস পেয়েছেন স্বামী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। তবে, রায়ে সংক্ষুব্ধ বাদী উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এ রায় দেন। 

খালাসপ্রাপ্ত মাসুদ রানা পাবনা জেলার সাথিয়া উপজেলার আফতাব নগর গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি নীলফামারীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় মামলার আসামি হন। বর্তমানে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) আছেন বলে জানিয়েছেন তার আইনজীবী রুহিন বালুজ। 

বাদী ফারজানা নাসরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামের ইকরামুল হকের মেয়ে।

মামলার সূত্রে জানা যায়, নীলফামারীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ রানার সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা নাসরিনের। এরপর আগের বিয়ে গোপন করে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ৫ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন মাসুদ রানা। বিয়ের সময় মাসুদ রানাকে ২ লাখ টাকার স্বর্ণালংকার ও আরও ৫ লাখ টাকার মালামাল দেন ফারজানার বাবা। কিছুদিন যেতে না যেতেই ঢাকার পূর্বাচলে প্লট ক্রয়ের জন্য স্ত্রী ফারজানার কাছে ১০ লাখ টাকা দাবি করেন মাসুদ। ওই সময় ৫ লাখ টাকা দেওয়া হয় মাসুদ রানাকে। বাকি টাকার জন্য স্ত্রী ফারজানার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন তিনি।

২০২০ সালের ২৯ আগস্ট শ্বশুরবাড়ি এসে যৌতুক না পেয়ে ফারজানাকে মারপিট করে চলে যান মাসুদ রানা। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে একই বছরের ১৪ সেপ্টেম্বর যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ফারজানা নাসরিন। সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল আসামি মাসুদ রানাকে বেকসুর খালাস দিয়েছেন।

এই ব্যাপারে আসামি মাসুদ রানার আইনজীবী রুহিন বালুজ বলেছেন, যৌতুক দাবিতে মারপিটের ঘটনার দিন দেখানো হয়েছে ২০২০ সালের ২৯ আগস্ট। কিন্তু ওইদিন আসামি মাসুদ রানা কর্মস্থলে উপস্থিত ছিলেন বলে নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। তাছাড়া সাক্ষীরা একে অপরের বিপরীতমুখী সাক্ষ্য দিয়েছেন। ফলে বিচারক ওই মামলায় আসামি মাসুদ রানাকে বেকসুর খালাস দিয়েছেন।


অপরদিকে বাদী ড. ফারজানা নাসরিন জানান, এই রায়ে তিনি সন্তুষ্ট নন। এর আগে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ অন্য একটি মামলায় আসামি মাসুদ রানাকে খালাস দিয়েছেন। ওই মামলায় বাদি উচ্চ আদালতে আপিল করেছেন। উচ্চ আদালত সংশ্লিষ্ট আদালতের কাছে নথি তলব করেছেন। এই মামলায়ও তিনি উচ্চ আদালতে আপিল করবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন