ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

বিস্ফোরণ ঘটিয়ে তীররক্ষা বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান

ভারী বৃষ্টিপাতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের একটি বাঁধের পাশের তীররক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর, দ্য
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
বিস্ফোরণ ঘটিয়ে তীররক্ষা বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান ছবি : সংগৃহীত

ভারী বৃষ্টিপাতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের একটি বাঁধের পাশের তীররক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর, দ্য ইকোনমিক টাইমসের


বুধবার (২৭ আগস্ট) ওই তীররক্ষা উড়িয়ে দেওয়ায় বন্যার পানিতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব তলিয়ে গেছে।


পানির চাপ অত্যধিক বৃদ্ধি পাওয়ায় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন বলেছেন, বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডানপাশের তীররক্ষা বাঁধ ধ্বংস করে দিয়েছি; যাতে পানির চাপ কিছুটা কমে যায়।


পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত বাঁধের জলকপাট খোলার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অগ্রিম নোটিশ দিয়েছিল। তবে ভারতীয় কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।


মূলত, পার্শ্ববর্তী দেশ ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত তিন নদী চেনাব, রাভি ও সুতলেজ নদীতে অস্বাভাবিকভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। যে কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়।


জরুরি সতর্কতা জারি করে চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী মানুষদের ‘অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প