ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ ছবি : সংগৃহীত

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।  


বুধবার (২৭ আগস্ট) রাতে শাহবাগে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের কাছে এসে দুঃখ প্রকাশ করেন তিনি। ঘটনা তদন্তে আগামীকাল (বৃহস্পতিবার) কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।


প্রকৌশল শিক্ষার্থীদের তিনটি মূল দাবির সঙ্গে আরেকটি দাবি রয়েছে রংপুরে একজন প্রকৌশলীকে আটকে রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার।


এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, রংপুরে যে ঘটনা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আমি এখানে আসার আগে কথা বলেছি। সেখানে একটা জিডি হয়েছে। এই জিডির আসামিকে ধরার জন্য ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে কথা দিয়েছেন, যত দ্রুত সম্ভব আসামিকে গ্রেফতার করা হবে।


এ সময় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ঘটনা ঘটেছে, সে জন্য দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সে জন্য আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য একটা তদন্ত কমিটি আমি আগামীকাল (বৃহস্পতিবার) গঠন করে দেব।


এর আগে, এদিন সন্ধ্যায় উপদেষ্টা ফাওজুল কবির খান এবং সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে চূড়ান্ত কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে আবারও সরকারের সঙ্গে আলোচনা হবে।


বৈঠক শেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এই ঘটনার জন্য পুলিশ প্রতিনিধি ক্ষমা চাইবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ