ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

পিরোজপুরে কিশোরী অপহরণের পর ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে অপহরণের পর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ রুবেল শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২৭ আগস্ট) ভোররাতে
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, সকাল ৯:১৬ সময়
পিরোজপুরে কিশোরী অপহরণের পর ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার ছবি : সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে অপহরণের পর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ রুবেল শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।


বুধবার (২৭ আগস্ট) ভোররাতে এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. রুবেল শেখকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।


গ্রেফতার হওয়া মো: রুবেল শেখ (২৬) নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ ঝনঝনিয়া এলাকার সালাম শেখের পুত্র।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট সকাল ৯টার দিকে রুবেল শেখ সহযোগীদের নিয়ে ১৩ বছরের কিশোরীকে অপহরণ করে। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২৬ আগস্ট র‌্যাব-১১ এর সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেড এলাকা থেকে রুবেল শেখকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ভিকটিম কিশোরীকে।


মামলার তদন্ত কর্মকর্তারা জানান, কিশোরীর ডাক্তারি পরীক্ষা, বয়স নির্ধারণ এবং অন্তঃসত্ত্বা কিনা তা নিশ্চিত করার জন্য আদালতের মাধ্যমে সিভিল সার্জনের নিকট আবেদন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।


নাজিরপুর থানার ওসি তদন্ত শেখ হেলাল উদ্দিন জানান, আদালতের মাধ্যমে ভিকটিম কে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিকে আজ ভোররাতে গ্রেফতার করে নাজিরপুর থানায় আনা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ