ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

যশোর সীমান্তে ৩৬ টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারি আটক

ভারতে পাচার কালে যশোর সীমান্ত থেকে পৃথক দুটি অভিযানে ৮ কোটি টাকা মুল্যের ৫ কেজি ৩৩৪ গ্রাম ওজনের
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ২:৩১ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ২:৩১ সময়
যশোর সীমান্তে ৩৬ টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারি আটক ছবি : সংগৃহীত

ভারতে পাচার কালে যশোর সীমান্ত থেকে পৃথক দুটি অভিযানে ৮ কোটি টাকা মুল্যের ৫ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ৩৬ টি স্বর্ণের বারসহ তিন আসামি আটক করেছে বর্ডার গার্ড( বিজিবি)।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে যশোরের কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজারে অভিযানে আটকের পর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।


আটককৃতরা হলেন- মানিগঞ্জের আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ, যশোরের বারান্দিপাড়ার নূরমোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) ও ঝিকরগাঁছার শিমুলিয়া গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, তাদের কাছে গোপন খবর আসে ভারতে স্বর্নের চালান পাচার হবে।


পরে বিজিবি সীমান্তে নজরদারি জোরদার করে। পরে অভিযান চালিয়ে যশোর শহরের কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার থেকে সন্দেহ ভাজনদের ধরা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ২৩৮ টাকা মুল্যের ৩৬ টি স্বর্নবার উদ্ধার করা হয়।


এসময় তিনি আরও বলেন, এরা ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর ও চুকনগর গমন করছিল। আটককৃত বিরুদ্ধে স্বর্নপাচার আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতেৃ জমা দেয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা