ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

দেশের প্রায় ৪২ ভাগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভিন্ন বৈষম্যের শিকার: জরিপ

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রায় ৪২ ভাগ বিভিন্ন ধরণের বৈষম্যের শিকার বলে আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় উঠে এসেছে।এক হাজার
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৭ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৭ সময়
দেশের প্রায় ৪২ ভাগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভিন্ন বৈষম্যের শিকার: জরিপ ছবি : সংগৃহীত

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রায় ৪২ ভাগ বিভিন্ন ধরণের বৈষম্যের শিকার বলে আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় উঠে এসেছে।এক হাজার ১৭৩ জন শিক্ষার্থীর এই সমীক্ষায় চালিয়েছে সংস্থাটি।


শনিবার (৩০ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।


সমীক্ষায় দেখা যায়, শিক্ষার্থীদের প্রায় ৬০ শতাংশ পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। এক্ষেত্রে শিক্ষকের ব্যক্তিগত আবেগ, রাগ, অনুরাগ ভূমিকা রেখেছে বলে মনে করেন শিক্ষার্থীরা। এছাড়া, ৩০ শতাংশ শিক্ষার্থী লিঙ্গভিত্তিক বৈষম্যের শিকার হওয়ার কথা জানিয়েছেন। আর ধর্মীয় বৈষম্যের শিকার হওয়ার ১৯ ভাগ শিক্ষার্থী।


শিক্ষার্থীরা জানান, তাদের মধ্যে বিষণ্ণতা, উদ্বিগ্নতা, ঘুমের সমস্যা, স্ট্রেসসহ নানা লক্ষণ রয়েছে।


চব্বিশের গণঅভ্যুত্থানের পর শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যের অবস্থা বুঝতে এই জরিপ পরিচালনা করে ফাউন্ডেশনটি। চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ