ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) মধ্যরাত থেকে গভীর রাত
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯:৯ সময়
চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত চলা এ সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী। রাত সাড়ে এগারটার দিকে বাসায় ঢোকা নিয়ে দারোয়ানের সাথে তার বাকবিতণ্ডা হয়। এরই জেরে ছড়ায় উত্তেজনা।


এ নিয়েই স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। উত্তেজনা ছড়ালে শুরু হয় দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটোকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে মারামারি।


পরে রাত তিনটার দিকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা