ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের মাছঘাটে এক হাজার টন ইলিশ, অধিকাংশই নরম ও পচা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মুখে অপহরণের পর পিটিয়ে হত্যা, আহত ১ নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ঘাটের পাশের বস্তি থেকে উদ্ধার মোটরসাইকেল ইসরায়েলে সরকার গঠনে নতুন সমীকরণ, আইজেনকোটকে সমর্থনের চিন্তায় অতি-রক্ষণশীল দল সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত আবেগে নয়, গভীর বিশ্লেষণে নেওয়া উচিত: সাবেক রাষ্ট্রদূত ছন্দে থাকা ভারতের বড় ধাক্কা, দ্বিতীয় সর্বোচ্চ হারের রেকর্ড ইন্দোনেশিয়ায় দাবানলের দূষিত বাতাসে সেপ্টেম্বরে ৩৫৬০ জনের মৃত্যু রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

নেত্রকোনায় পাল্টাপাল্টি হামলায় সাবেক ইউপি সদস্যসহ ৩ জন নিহত

নেত্রকোনায় সদর উপজেলায় পাল্টাপাল্টি হামলায় এক সাবেক ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩১ আগস্ট) উপজেলার
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪৫ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪৫ সময়
নেত্রকোনায় পাল্টাপাল্টি হামলায় সাবেক ইউপি সদস্যসহ ৩ জন নিহত ছবি : সংগৃহীত

নেত্রকোনায় সদর উপজেলায় পাল্টাপাল্টি হামলায় এক সাবেক ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩১ আগস্ট) উপজেলার মৌগাতি এলাকায় দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া, নূর মোহাম্মদ, রফিক মিয়া।


পুলিশ জানায়, শনিবার রাতে বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যার করে। পরে খবর পেয়ে দোজাহানের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এতে চারজন আহত হয়। পরে আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যায়।


পুলিশ আরও জানায়, আজ রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেকজন মারা যান।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম