ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

পাবনায় মাকে মারধরের ঘটনায় মামলা দায়ের, ছেলেসহ ৫জন গ্রেফতার

পাবনার সাঁথিয়ায় মাকে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এর আগে মাকে মারধরের অভিযোগে ছেলে নজরুল ইসলাম ও তার
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ৩:১০ সময়
পাবনায় মাকে মারধরের ঘটনায় মামলা দায়ের, ছেলেসহ ৫জন গ্রেফতার ছবি : সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় মাকে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এর আগে মাকে মারধরের অভিযোগে ছেলে নজরুল ইসলাম ও তার বৌ সোনালী খাতুনসহ ৫জনকে আটক করে পুলিশ।


সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, রোববার (৩১ আগস্ট) মারধরের শিকার বৃদ্ধা মা মালেকা খাতুনের মেয়ে আমবিয়া খাতুন বাদী হয়ে আটক ৫ জনসহ ছয় জনকে অভিযুক্ত করে সাঁথিয়া থানায় মামলাটি দায়ের করেন।


এর আগে, ২৩ আগস্ট পারিবারিক কলহের জের ধরে সাঁথিয়া উপজেলার হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে মা মালেকা খাতুন কে মরধর করে ছেলে নজরুল ইসলাম (৪০) ও তার বৌ সোনালী খাতুন (৩৫)।


এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুসে উঠে এলাকাবাসী। মারধরের পর ৩০ আগস্ট (শনিবার) দুপুরে মারধরের শিকার বৃদ্ধা মা মালেকা খাতুনের ছেলের বৌ সোনালী খাতুনের ছোট ভাই মনিরুজ্জামান (৩০) বোন ফরিদা পারভীন (৩৫) ও মুর্শিদা খাতুন (৪০) ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়। সে সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ