ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

সেনাবাহিনীর অভিযানে ৬ ঘণ্টায় অপহৃত শিশু উদ্ধার, আটক ২

খাগড়াছড়িতে স্কুল ছাত্রকে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে সেনাবাহিনী।রোববার (৩১ আগস্ট) রাত
  • আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
সেনাবাহিনীর অভিযানে ৬ ঘণ্টায় অপহৃত শিশু উদ্ধার, আটক ২ ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে স্কুল ছাত্রকে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে সেনাবাহিনী।


রোববার (৩১ আগস্ট) রাত ১১ টার দিকে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয় এবং ভিকটিমকে পরিবারের জিম্মায় দেয়া হয়।


জানা যায়, রোববার সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের চেঙ্গী স্কয়ার মোড় থেকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এণ্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আল রাফিকে (১১) অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ চায় দুর্বৃত্তরা। বিষয়টি সেনাবাহিনীকে জানানোর পর অভিযান শুরু হয়।


খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সাড়ে ৫ টার দিকে উপজেলার মোল্লা পাড়া ব্রিজ এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় বাদশা মিয়া নামে এক অপহরণকারীকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে কামরুল নামে আরেক জনকে আটক করা হয়। আরেক আসামি মালেক মিয়াকে আটকে অভিযান চলছে।


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ