ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ভোলায় আখের বাম্পার ফলন

জেলায় চলতি মৌসুমে আখের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে লক্ষ্যমাত্রার চেয়ে ৮১ হেক্টর বেশি জমিতে আখের আবাদ
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ২:০ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ২:০ সময়
ভোলায় আখের বাম্পার ফলন ছবি: সংগৃহীত

জেলায় চলতি মৌসুমে আখের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে লক্ষ্যমাত্রার চেয়ে ৮১ হেক্টর বেশি জমিতে আখের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলনও এসেছে বেশ ভালো। ইতোমধ্যে আখ বাজারে উঠতে শুরু করেছে। কর্তন সম্পন্ন হয়েছে প্রায় ৩৫ ভাগ জমির আখ। আর গত বছরের চেয়ে এবার বাজার দর বেশি থাকায় লাভবান হচ্ছে কৃষকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার আখ যাচ্ছে বিভিন্ন জেলায়।
কৃষকরা জানান, ভোলার মাটি ও আবহাওয়া আখ চাষের উপযোগী হওয়ায় এখানে আখ চাষের বাড়ছে। গত বছর এক’শ আখ মানভেদে বিক্রি হয়েছে দেড় হাজার টাকা থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা পর্যন্ত। এবছর সেই আখ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫’শ টাকা পর্যন্ত। আবহাওয়া অনুকূলে থাকা ও পোকা মাকরের আক্রমণ কম হওয়ায় আখের ফলন সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানান তারা।
সদর উপজেলার ভেদুরিয়া গ্রামের কৃষক মোস্তাফিজ রহমান বলেন, তিনি এবছর ২৪ শতাংশ জমিতে আখের চাষ করেছেন। এতে করে তার খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। আশা করছেন ৭০ থেকে ৭৫ হাজার টাকার আখ বিক্রি করতে পারবেন। ইতোমধ্যে তার আখ বিক্রি শুরু হয়েছে।
একই গ্রামের অপর চাষি ফরিদ মিয়া বলেন, এখন পর্যন্ত অখের বাজার দর ভালো রয়েছে। ব্যাপরীরা তাদের ক্ষেত থেকে আখ কিনে নিয়ে যায়। শেষ পর্যন্ত যদি বাজার এমন থাকে তবে তাদের বেশ ভালো হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর বলেন, জেলায় এবছর আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮৯ হেক্টর জমিতে বিপরীতে আবাদ হয়েছে ৫৭০ হেক্টর জমি। গতবছর হেক্টর প্রতি আখ পাওয়া গেছে ৪৮ মেট্রিকটন করে। এবছর ৫০ মেট্রিকটন করে ফলন পাওয়া আশা করা হচ্ছে। কৃষকদের জন্য ৫০ শতাংশ জমির অনকূলে প্রায় ৫০টি আখের প্রদর্শনীর ব্যাবস্থা রাখা হয়েছে এ বছর।
তিনি আরো বলেন, জেলায় সাধারণত চিবিয়ে খাওয়ার দেশি প্রজাতির আখ বেশি চাষ করা হয়। বর্তমানে মাঠে আখের অবস্থা বেশ ভালো রয়েছে। কৃষকরা আখ চাষে লাভবান হচ্ছে। অনেক কৃষকই আখ চাষে আগ্রহী হয়ে উঠছে। আগামী এক মাসের মধ্যে শতভাগ জমির আখ কর্তন হবে। সব কিছু ঠিক থাকলে জেলায় আখের বাম্পার ফলন হবে। কৃষি বিভাগ থেকে চাষিদের সব ধরনের পরামর্শ সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার