ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

নেত্রকোনায় বাসচাপায় অজ্ঞাত নারী পথচারীর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কে বাসচাপায় অজ্ঞাত এক নারী (৩০) পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পূর্বধলা
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৩ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৩ সময়
নেত্রকোনায় বাসচাপায় অজ্ঞাত নারী পথচারীর মৃত্যু ছবি : সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কে বাসচাপায় অজ্ঞাত এক নারী (৩০) পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পূর্বধলা থানা পুলিশ।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পূর্বধলা চৌরাস্তার ইলাশপুর এলাকায় পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অজ্ঞাতনামা নারী পূর্বধলা চৌরাস্তা থেকে রাজা বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী মহারাজ নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-চ-৮৮৪৩) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি থানাকে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় বাসচালক ও তার সহকারী পলাতক রয়েছে।


বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ থানার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ