ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না: সেনাসদর

কোনো মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে। সামনে কেউ মব
  • আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১৬ সময়
  • আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১৬ সময়
মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না: সেনাসদর ছবি : সংগৃহীত

কোনো মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে। সামনে কেউ মব সৃষ্টি করলে সেনাবাহিনী কঠোর হবে। সম্প্রতি টাংগাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানায় সেনাসদর।


আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


এতে জানানো হয়, ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই। স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী নিয়ে প্রোপাগান্ডা করছে। এই নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হোক এমনটাই চায় সেনাবাহিনী। এর মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হবে বলেও মনে করে বাহিনীটি।


এ সময়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জানানো হয়, সেনাবাহিনী নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশে কাজ করবে। তবে এখনও এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি তারা।


অপরদিকে, সেনাবাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের বিষয়ে বলা হয়, দেশের বাইরে থেকে গুজব ও প্রোপাগান্ডা চালালে সরকার ব্যবস্থা নেবে। সেইসাথে জনগণ এর জবাব দেবে বলে মনে করেন তারা। এছাড়া আওয়ামী লীগের ঝটিকা মিছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে বলেও জানায় সেনাসদর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ