ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৩৪ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৩৪ সময়
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার মেইন পিলার-৭৬ এর শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। হস্তান্তরকৃতদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানকার বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এ সময়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ.সি. সুরেন্দার সিং উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ