ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ ফরহাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে অমর একুশে হলে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৫৯ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৫৯ সময়
ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ ফরহাদের ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে অমর একুশে হলে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। আজ মঙ্গলবার  (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।


ফরহাদ বলেন, আমরা দেখেছি অমর একুশে হল সেন্টারে বিএনপিপন্থি স্টাফ ছাত্রদলের ফুল প্যানেলে ভোট দিয়ে ব্যালট বক্সে ঢুকাচ্ছেন। পরে ভিডিও ফুটেজসহ অন্যান্য প্রমাণ পাওয়ার পর তাকে সেখান থেকে অব্যাহতি দেয়া হয়। এই বড় ঘটনা চাপা দেয়ার জন্য টিএসসিতে অভিযোগ করা হল যে আমার এবং সাদিকের নামে ক্রস চিহ্ন দেয়া ছিল।


তিনি আরও বলেন, যদি ব্যালটে ভোট দেয়া থাকত তাহলে সাথে ক্রস চেক করার জন্য নিয়ে বের হয়ে আসার কথা ছিল। কিন্তু তিনি এক মিনিট ধরে সেখানে ছিলেন। সেখানে বাকি ব্যালটগুলো দেখা হয়েছে কিন্তু কোথাও দাগ ছিল না। আর আগের ভোটারও কোনো অভিযোগ দেননি। আমরা বলেছি, এ বিষয়ে হয় শিক্ষক জড়িত নাহলে শিক্ষার্থী অথবা কোনো কর্মকর্তা জড়িত। যিনি জড়িত তাকে বহিষ্কার করেন। প্রমাণ আনেন, ফুটেজ দেন। কিন্তু তারা ফুটেজ না দিয়ে নিজেরাই তা লুকানোর চেষ্টা করছেন। এটা খুবই অ্যালারমিং ব্যাপার।


ডাকসু কোন রাজনৈতিক দলকে সার্ভ করার জন্য আসেনি মন্তব্য করে ফরহাদ বলেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, তারা যাকে পছন্দ করে তাকে ভোট দেবে। এই জিনিসগুলো আগে আমাদের ধারণ করা দরকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ