ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’ জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী ‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্তে অটল ফিফা ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী

নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে বাংলাদেশ ফুটবল দল, ফিরছেন বিশেষ ফ্লাইটে

আজ সকালে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার পর বিশেষ এক
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:১৪ সময়
  • আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:১৪ সময়
নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে বাংলাদেশ ফুটবল দল, ফিরছেন বিশেষ ফ্লাইটে ছবি : সংগৃহীত

আজ সকালে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার পর বিশেষ এক ফ্লাইটে তারা দেশে ফিরবেন। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরাও ফিরছেন একই ফ্লাইটে।


সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নেপালে সরকার পতন হয়। এজন্য ৯ সেপ্টেম্বর দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত দেশটিতে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। সন্ধ্যার সময় ফ্লাইট পুনরায় চালু হলে বাফুফে আজকের মধ্যে দলকে ফেরানোর ব্যবস্থা নেয়।


উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল দল দুই ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। ৮ সেপ্টেম্বর আন্দোলন শুরু হওয়ায় ৯ সেপ্টেম্বর খেলা হয়নি। এজন্য বাংলাদেশ ৯ সেপ্টেম্বরই দেশে ফেরার চেষ্টা করে। বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে গত দুই দিন হোটেলে বন্দী অবস্থায় ছিলেন জামালরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ