ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে গুলিস্তানে চাঁদার চাপ: নীরব জিম্মি দশায় হাজারো ব্যবসায়ী

অনলাইনে জুয়া খেলায় সিরাজগঞ্জে ৬ জন আটক

বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে অনলাইনে মিনি ক্যাসিনো খেলায় ৬ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এসময় ১৭ টি
  • আপলোড সময় : ৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:২১ সময়
  • আপডেট সময় : ৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:২১ সময়
অনলাইনে জুয়া খেলায় সিরাজগঞ্জে ৬ জন আটক ছবি : সংগৃহীত
বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে অনলাইনে মিনি ক্যাসিনো খেলায় ৬ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এসময় ১৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র লেফটেন্যান্ট কোম্পানী কমান্ডার মো. আবুল হাসেম সবুজ।

আটককৃতরা হলেন, কাজীপুরের শিমুলদাইর গোদাগাড়ী গ্রামের আশাদুল ইসলামের ছেলে মো: রবিউল হাসান (২১), মো. ফেরদৌস আলী (২৭), একই গ্রামের সোলায়মানের ছেলে মো. রাসেল রানা (২৩) বিলচতল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. রায়হান কবির (২৮), হাসান আলীর ছেলে মো. সুইট রেজা (২৬), ইব্রাহিম আলীর ছেলে মো. ইলিয়াস উদ্দিন (৩৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরের গাড়াবেড় গ্রামে বিশেষ অভিযান চালিয়ে অনুমোদনবিহীন বিভিন্ন প্রকার ভার্চুয়াল বেটিং/জুয়ার সাইটের মিনি ক্যাসিনোর একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়ারীচক্রের এজেন্টসহ ৬ জনকে আটক করা হয়। এছাড়াও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অনলাইনে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ লেনদেন করাসহ অনলাইনে ডলারের মাধ্যমে জুয়া খেলার জন্য উৎসাহিত করত।

অনলাইনে বিভিন্ন বেটিং/জুয়ার সাইটের মাধ্যমে অনলাইন জুয়াড়ীদের ভার্চুয়াল কারেন্সী সরবরাহ করতো এবং বিনিময়ে তারা বিভিন্ন স্বনামধন্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে ব্যবহার করে অবৈধ টাকা লেনদেন করে আসছিল।

ধারণা করা হচ্ছে প্রতি মাসে এই চক্রটি কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আসছে। আটককৃত আসামীদের মামলাসহ কাজিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?